“সুস্থ দেহ, সুস্থ মন, মাদকমুক্ত হোক জীবন” এবং “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” স্লোগানকে সামনে রেখে চকরিয়ার বরইতলী একতাবাজার ও পেকুয়া রাস্তার মাথায় মাদকবিরোধী র‍্যালী ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিকাল সাড়ে চারটায় র‍্যালীতে নেতৃত্ব দেন চকরিয়া থানার ওসি আরিফুর রহমান।

এসময় চকরিয়া থানা পুলিশ আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

র‍্যালী ও সচেতনতামূলক সমাবেশে মাদকের ভয়াবহতা, মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব এবং মাদক নির্মূলে পরিবার, সমাজ ও সর্বস্তরের জনগণের সম্মিলিত ভূমিকার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করা হয়।

বক্তারা মনে করেন, মাদকমুক্ত সমাজ গঠনে চকরিয়া থানা পুলিশ সর্বদা জনগণের পাশে রয়েছে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সকলের সহযোগিতা ও সচেতনতা একান্ত প্রয়োজন।

উল্লেখ্য, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির নির্দেশনা অনুযায়ী দ্বিতীয় দিনের মতো চকরিয়ায় এ কর্মসূচি পালিত হয়।