সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা : সীতাকুণ্ডে মাছের পোনা ধ্বংসকারী চরঘেরা জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। ৫ হাজার মিটার পরিমাণ চরঘেরা জাল জব্দ করার পর আগুন দেয়া হয়। সম্প্রতি এ অভিযান পরিচালনা করা হয়।
১৫ এপ্রিল থেকে ১১ জুন মোট ৫৮ দিন বঙ্গোপসাগরে সকল প্রকার যান্ত্রিক অযান্ত্রিক মৎস্য নৌযান দ্বারা সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ বাস্তবায়নে উপজেলা মৎস্য দফতর, সীতাকুণ্ড এবং কোস্ট গার্ডের যৌথ উদ্যোগে সন্দ্বীপ চ্যানেলে অভিযান পরিচালনা করে। এতে আনুমানিক ৫ হাজার মিটারের চরঘেরা জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. মনিরুল ইসলাম, উপজেলা মৎস্য দফতরের জাফর উদ্দীন।