খুলনার প্রবীণ সাংবাদিক মনিরুল হুদা স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় খুলনা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে এ স্বরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় মুখ্য আলোচক ছিলেন প্রফেসর জাফর ইমাম ও প্রফেসর মাজহারুল হান্নান।

রিপোর্টার্স ইউনিটির সভাপতি গৌরাঙ্গ নন্দীর সভাপতিত্বে ও খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হকের সঞ্চালনায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও ইউএনবির প্রতিনিধি শেখ দিদারুল আলম, সাবেক সম্পাদক সম্পাদক কাজী মোতাহার রহমান বাবু ও হাসান আহমেদ মোল্লা, দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক অমিয় কান্তি পাল, আমরা বৃহত্তর খুলনাবাসীর সাধারণ সম্পাদক রোটারিয়ান সরদার মো. আবু তাহের, দৈনিক নয়া দিগন্তের খুলনা ব্যুরো এরশাদ আলী, খুলনা প্রেসক্লাবের নির্বাহী পরিষদের সদস্য কৌশিক দে বাপী, দৈনিক প্রবাহের চীফ রিপোর্টার মুহাম্মদ নূরুজ্জামান, দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো আব্দুর রাজ্জাক রানা, বিএল কলেজের সাবেক ভিপি এডভোকেট শেখ জাকিরুল ইসলাম প্রমুখ।

স্বরণ সভা শেষে সাংবাদিক মনিরুল হুদার রুহের মাগফেরাত কামনা করে দোয় অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কালের কন্ঠের খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন।