নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা : ব্রাক এর নিরাপদ অভিবাসন ও বিদেশ -ফেরতদের পুনরেকত্রীকরণ ইমপ্রুভমেন্ট সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অফ বাংলাদেশী রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা ২) প্রকল্প এর প্রবাসবন্ধু ফোরাম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জয়পাড়া সেভেনস্টার রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রবাসবন্ধু ফোরামের দোহারের সভাপতি শামীম আরমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসবন্ধুর সহ সভাপতি হেলেনা বেগম, প্রবাসবন্ধু ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক মো: আল আমিন, সাংগঠনিক সম্পাদক রওশন আক্তার রিনি, তথ্য ও প্রচার সম্পাদক কাজী রাজীব, সদস্য ফয়সাল ফজলু, এমএইচ মেহেদী, উজ্জল মাহমুদ, তানিয়া সুলতানা, সুরভী ইসলাম, বিল্লাল হোসন, চায়না আক্তার ও প্রোগ্রাম অর্গানাইজার রাবেয়া বসরি আঁখি।