র‌্যালি, আলোচনা সভা, গবেষণা মঞ্জুরী প্রদান ও রোগীদের উন্নতমানের খাবার পরিবশেনের মাধ্যমে ২৮তম বাংলাদেশধ মেডিকেল বিশ^বিদ্যালয় দিবস (বিএমইউ) ২০২৫ উদযাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা, বিশ^বিদ্যালয়র পতাকা, বেলুন ও পায়রা উড়ানো, বর্ণাঢ্য র‌্যালি, গবেষণা মঞ্জুরী প্রদান, ২টি নতুন স্টাফ বাস উদ্বোধন, আলোচনা সভা, প্রামান্য চিত্র প্রদর্শনী বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, সাধারণ রোগী ও কেবিন ব্লকে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের মধ্যে উন্নতমানের খাবার পরিবশেন বাদ জোহর বিশইববদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে, জাতি ও বিশ^বিদ্যালয়ের অগ্রগতি কামনায় দোয়া মোনাজাত।

সকালে বি ব্লকের সামনে পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়ানোর পর বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন বাংলাদেশ মেডিকেল বিশ^বিদ্যালয়ের বি ব্লকের সামনে র‌্যালির উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম র‌্যালিটি বি ব্লক থেকে বের হয়ে সুপার স্পেশালাইজড হাসপাতাল হয়ে সি ব্লকের সামনে এসে শেষ হয়। এরপর মিল্টন হলে গবেষণা মঞ্জুরী প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ^বিদ্যালয়ের উপরেজিস্ট্রার ডা. একেএম কবির আহমেদ রিয়াজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডাা. মো. শাহিনুল আলম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাসি চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বিশ^বিদ্যালয়ের ডিন অধ্যাপক ডা. মো. রুহুল আমিন, অধ্যাপক ডা. শামীম আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, সুপার স্পেশালাইজড হাসপাতালের অতিরিক্ত (পরিচালক) ডা. শাহিদুল হাসান বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।