ধুনট (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার ধুনটে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা মামলায় মানিক মিয়া (৩২) নামে এক লম্পট যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার সকালে ওই ঘটনার পর দুপুরেই উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পারনাটাবাড়ি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লম্পট মানিক মিয়া ওই গ্রামের গোলাম সরোয়ারের ছেলে। এঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানিক মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ভুক্তভোগী শিশুকে জবানবন্দী রেকর্ডের জন্য বগুড়া আদালতে পাঠানো হয়। এবং আসামীকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।