জৈন্তাপুর সংবাদদাতা : জৈন্তাপুরে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হওয়ার ৩ দিন পর জিল্লুর রহমান দিলুর মরদেহ উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। গত ২৫শে এপ্রিল রাতে শ্রীপুর পাথর কুয়ারী এলাকায় সীমান্তবর্তী ১২৮০ নং মেইন পিলারের নিকট সে নৌকাডুবিতে নিখোঁজ হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২৮ এপ্রিল সোমবার ভোরে শ্রীপুর পাথর কুয়ারী সংলগ্ন নদীতে তার অর্ধগলিত লাশ দেখতে পায় স্থানীয়রা, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে। সে উপজেলার নিজপাট ইউনিয়নের রূপচেং গ্রামের আব্দুস সালামের ছেলে জিল্লুর রহমান দিলু (৩০)। পেশায় সে একজন বারকি শ্রমিক। ঘটনার রাতে তার আরেক সহযোগী রুবেলকে নিয়ে ভারতীয় সীমান্ত এলাকায় নৌকা নিয়ে পাথর আনতে গেলে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে গেলে তার সহকর্মী রুবেল সাঁতার কেটে তীরে উঠলেও নিখোঁজ হয় দিলু।