বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলা আমীর আনোয়ার হোসেনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান গত বুধবার এক শোকবাণী দিয়েছেন।
শোকবাণীতে তিনি বলেন, আলহাজ আনোয়ার হোসেন এর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।
শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।
উল্লেখ্য, আনোয়ার হোসেন টাইফয়েড ও কিডনি রোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রংপুরের একটি প্রাইভেট হাসপাতালে স্থানান্তর করার পর সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে গত ১৩ মে সকাল ৭টায় ৬৫ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তাঁর স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রয়েছে। ঐদিন বিকেল ৪টায় সোনাহাট উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।