বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার উদ্যোগে শ্রমিক যোগাযোগ পক্ষ উপলক্ষ্যে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। থানা সভাপতি আকরাম হোসেন জিহাদ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবদুল হালিম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারন সম্পাদক ও চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম ১১ আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক কাউন্সিলর শফিউল আলম।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামের পতাকাবাহী দেশের একমাত্র শ্রমিক সংগঠন। ইসলামী শ্রমনীতির বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে এই সংগঠন প্রতিষ্ঠালঘœ থেকে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে সংগঠনের শাখা প্রশাখা দেশের সর্বত্র পৌঁছিয়েছে। এখন প্রয়োজন সর্বস্তরের শ্রমিক জনতাকে এই সংগঠনের পতাকাতলে সমবেত করা।
গণসংযোগ ও পথসভায় আরো উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মোঃ শহিদুল্লাহ, কবির আহমেদ, ইউনুস আলী লিটন, কফিল উদ্দিন সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি