লালমনিরহাট সংবাদদাতা : ট্রেন চালুর দাবীতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ। ৪০ কিলোমিটার যানজট, যানবাহন চলাচল বন্ধ, বিপাকে যাএী সাধারণ। অচল বুড়িমারী স্থল বন্দর।

জানা গেছে, বুড়িমারী এক্সপ্রেস’ ট্রেনটি সরাসরি বুড়িমারী থেকে চালুর দাবিতে উত্তাল হয়ে উঠেছে লালমনিরহাট। সোমবার ২৮ এপ্রিল সকাল থেকে স্থানীয়রা হাতীবান্ধা মেডিকেল মোড় মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেছেন। এর ফলে দূরপাল্লার বাস ও ট্রাকসহ সব ধরনের ভারী যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিশেষ করে দেশের বৃহত্তম বুড়িমারী স্থল বন্দর থেকে ছেড়ে আসা পন্যেবাহী ৫ শতাধিক ট্রাক আটকা পড়ে আছে।এতে অন্তত ৪০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছে হাজার হাজার মানুষ।সরেজমিনে গিয়ে দেখা যায়, অবরোধকারীরা অনির্দিষ্টকালের জন্য এ অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছেন। তাদের দাবি, বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে ঢাকা রুটে সরাসরি বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের চলাচল শুরু করতে হবে। আর তা না হওয়া পর্যন্ত তারা সড়ক অবরোধ কর্মসূর্চী অব্যাহত ভাবে চালিয়ে যাবেন।