লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা: মুন্সীগঞ্জের লৌহজং থানা পুলিশ ধর্ষণ মামলার আসামী খলিল শেখ নামের এক ব্যক্তিকে গেলো শুক্রবার সন্ধ্যায় ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করেছে। আটককৃত ব্যক্তি লৌহজং উপজেলার বেজগাও ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হাটভোগদিয়া গ্রামের মৃত মানিক শেখের পুত্র।

লৌহজং থানার ওসি মো. হারুন অর রশিদ জানান খলিলের বিরুদ্ধে গেলো মাসে একটি নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা রয়েছে। মামলার পর থেকে পালাতক ছিলো খলিল শেখ।