ধুনট (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার ধুনট থানা পুলিশের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার হওয়া কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে বৃহস্পতিবার রাত দেড়টায় মোটা অংকের ঘুষের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
কিশোর গ্যাংয়ের সদস্যরা হলো-উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পাঁচথুপি গ্রামের রমজান আলীর ছেলে উৎসব (১৭) একই এলাকার নান্নু মন্ডলের ছেলে রোহান (১৮), নজরুল ইসলামের ছেলে জাহিদ ( ১৭), দুলাল শেখের ছেলে তৌকির (১৬) ও নজরুল শেখের ছেলে রাসেল (১৭)।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, মেয়ে সংঘটিত ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই তাদের থানায় আসতে বলা হয়েছিল। তাদের গ্রেফতার করা হইনি। ঘুষের বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগটি সঠিক নয়।