মেধাবী শিক্ষার্থীদের ক্যারিয়ার, ছাত্রশিবির সম্পর্কে শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দিতে সংগঠনের আনোয়ারা শহর থানা শাখা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘শিবির মিটস ব্রিলিয়্যান্স’।
ব্যতিক্রমধর্মী এই আয়োজনে শনিবার (১০ মে) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দিয়েছে শিবির নেতৃবৃন্দ। উপজেলার কালাবিবির দিঘিস্থ একটি কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ডিবেট বাংলাদেশের সাবেক পরিচালক এডভোকেট মো. ইমরান। ছাত্রশিবির আনোয়ারা শহর থানা শাখার সভাপতি মো. আলী হোসাইনের সভাপতিত্বে সভার উদ্বোধন করেন আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবদুল গণি। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পশ্চিমের সভাপতি আবদু রহিম।
বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিমের অফিস সম্পাদক সারতাজ আরেফিন ফাহিম, প্রকাশনা সম্পাদক শোয়াইব মোরশেদ, আনোয়ারা পশ্চিমের সভাপতি মো. সায়মনসহ শাখা শিবিরের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ১৭টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৩শতাধিক সিঙ্গেল ডিজিট শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরে সভা শেষে মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবির আনোয়ারা শহর থানা শাখার পক্ষ থেকে বই ও উপহারসামগ্রী তুলে দেন অতিথিরা। বিজ্ঞপ্তি