বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তর হাতিরঝিল জোন কর্তৃক আয়োজিত সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।

গতকাল মঙ্গলবার জোন সহকারী পরিচালক কামাল উদ্দিন রায়হানের সঞ্চালনায় ও জোন পরিচালক ডা. সুলতান মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মোঃ মহিববুল্লাহ।

উপস্থিত ছিলেন মহানগরীর কার্যকরী কমিটির সদস্য মনজুরুল আলম, খন্দকার শফিকুল আলম, আব্দুল ওয়াদুদ সরকার প্রমুখ।