গতকাল নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে জুলাই গণঅভ্যুত্থানে আহত সি ক্যাটাগরীর প্রত্যেক যোদ্ধাদের মাঝে ১ লাখ টাকার চেক ও প্রত্যেক শহীদ পরিবার কে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান করা হয়। এতে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমীর ও কেন্দ্রীয় শূরা কর্ম পরিষদ সদস্য মাওলানা- মঈন উদ্দিন আহমাদ, তিনি তার বক্তব্যে বলেন, আমাদের এমন কোন কাজ করা উচিত নয় যা জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের উপর বিশ্বাসঘাতকতা করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের নেতা মাসুম বিল্লাহ, মহানগর বিএনপির নেতা এডভোকেট আবু আল ইউসুফ থান টিপু, এডভোকেট সাখাওয়াত হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা সিভিল সার্জন, বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের নেতৃবৃন্দ সহ আরো অনেকে ।
অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা তার বক্তব্যে বলেন জুলাই বিপ্লবে ছাত্র, জনতা ও তরুণ সমাজ যে দেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিল, তাদের সেই স্বপ্ন আমরা প্রতিষ্ঠা করতে চাই । তাদের য়ে সম্মান ও প্রাপ্য আমরা তা দিতে চাই। আমরা একটা মানবিক রাষ্ট্র গড়তে চাই, আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাষ্ট্রকে এগিয়ে নিতে চাই । এই কারণে আমরা জুলাই যোদ্ধা, রাজনৈতিক ব্যক্তি বর্গ এবং সাংবাদিকদের কে পাশে চাই। আমরা আপনাদের সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। এজন্য আপনাদের সবার সহযোগিতা দরকার।
আলোচনা শেষে নারায়ণগঞ্জে ২১২ জন সি ক্যাটাগরী যোদ্ধাদের প্রত্যেককে এক লক্ষ টাকার চেক ও শহীদ পরিবারের প্রত্যেককে ১০ লাখ টাকার সঞ্চয় প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।