করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাত : গত সোমবার করিমগঞ্জে হত্যা পর পেলে রাখা রিকশা ডাইভার ইয়াসিন (২২) লাশ ভুট্টা ক্ষেতে পাওয়া গেছে।

জানা গেছে, করিমগঞ্জ উপজেলার চড়পাড়া গ্রামের সারজুল মিয়ার ছেলে ইয়াসিনকে গত রোববারে রাতে তার রিকশা চড়ে স্থানীয় বাজার থেকে যাত্রীবেশে কয়ক যুবক নিয়ে যায়। এরপর রিকশা ডাইভার ইয়াসিন নিখোঁজ হয়। বেপারীপাড়া নামক স্থানে রাতে এসব যুবকের গতিবিধি সন্দেহ হলে টহলরত পুলিশ তাদের ছবি তোলে ছেড়ে দেয়। করিমগঞ্জ-কিশোরগঞ্জ সড়কে পাশে বেপারী মোড় নামক স্থানে ইয়াসিনের রিকশাটি পড়ে থাকে। মালিক না পাওয়া পুলিশ রিকশাটি থানায় নিয়ে আসে। নিখোঁজ ছেলের সন্ধান না পেয়ে বাবা থানায় জিডি করতে আসে। সে সময় দেখে তার ছেলের রিকশা থানায়। পরে পুলিশ যুবকদের তোলা ছবির সূত্র ধরে দুই জনকে আটক করে। তাদের তথ্যের ভিত্তিতে করিমগঞ্জ পৌরসভার নয়াপাড়ার ভুট্টা ক্ষেত থেকে পুলিশ লাশ উদ্ধার করে।