সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিল মনোনীত কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত এডভোকেট আজীম উদ্দিন পাটোয়ারীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ছাগলনাইয়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকার নির্বাহী কমিটি।

গত মঙ্গলবার পুরানা পল্টনস্থ বায়তুল খায়েরের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এই সংক্ষিপ্ত সম্বর্ধনা সভা এসোসিয়েশনের সভাপতি দিদারুল আলম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি এডভোকেট আজীম উদ্দিন পাটোয়ারী, ওমর ফারুক মজুমদার, আবু বকর সিদ্দিক, সাবেক ভ্যাট কমিশনার নুরুজ্জামান, মোস্তফা কামাল, এডভোকেট সোলতান উদ্দিন, মামুনুর রহমান ভূঁইয়া, হাফিজ উল্লাহ, জানে আলম ভূঁইয়া, রউপু রসুলুন জ্যোতি, ইমাম আবু জোবায়ের প্রমূখ।

সংবর্ধিত অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণের পর এসোসিয়েশনের সাবেক সভাপতি সাবেক উপ সচিব মরহুম আহমদ উল্লাহ ভূঁইয়া ও সাবেক উপদেষ্টা মরহুম প্রফেসর সলিম উল্লাহর জন্য দোয়া করা হয়।