চৌগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের চৌগাছায় মাত্র ১০ মিনিটের কালবৈশাখি ঝড় ও শিলাবৃষ্টিতে কমপক্ষে ১৪ কোটি টাকার উঠতি ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে কেবলমাত্র বোরো ধানই রয়েছে ১২ কোটি টাকার। এছাড়া সবজী, পাট ও অন্যান্য ফসলসহ আরো দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত চাষীরা সাহায্যের আবেদন জানিয়ে বিভিন্ন দপ্তরে দপ্তরে ধর্ণা দিলেও কোনো আশ্বাস মেলেনি এখনো। জানাযায় গত ২৮ এপ্রিল বিকেলে হঠাৎ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। আধা ঘণ্টা ধরে বৃষ্টিপাত চললেও মাত্র দশ মিনিট ঝড় ও শিলাবৃষ্টি হয়। শিলাবৃষ্টিতে উপজেলার সহস্রাধিক কৃষক দারুণভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। তাদের ক্ষেতের পাকা ধান শতভাগ নষ্ট হয়ে গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইন জানান,চলতি মওসুমে উপজেলায় ১৮হাজার ৩’শ ৭০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছিল। এর মধ্যে ৯’শ ৬৪ হেক্টর জমির ধান দুর্যোগে আক্রান্ত হয়েছে। আক্রান্ত জমির মধ্যে ১১৫ হেক্টর জমির ধান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আংশিক ও সম্পূর্ণ মিলে ১১ কোটি ৮৬ লাখ টাকার বোরো ধানের ক্ষতি হয়েছে। অনুরুপ ভাবে অর্ধ কোটি টাকার সবজি,১৬ লাখ টাকার পাট এবং ১০ লাখ টাকার ফলফলাদি নষ্ট হয়েছ। কৃষি অফিসার আরো বলেন ক্ষতিগ্রস্থ কৃষকদের সাহায্যের জন্য আমরা উদ্ধতন কতৃপক্ষের কাছে আবেদন করেছি কিন্তু এখনও পর্যন্ত প্রণোদনা বা ক্ষতিপুরণ দেওয়ার কোন খবর পাওয়া যায়নি।
গ্রাম-গঞ্জ-শহর
চৌগাছায় শিলাবৃষ্টিতে ব্যাপক ফসলহানি
যশোরের চৌগাছায় মাত্র ১০ মিনিটের কালবৈশাখি ঝড় ও শিলাবৃষ্টিতে কমপক্ষে ১৪ কোটি টাকার উঠতি ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে।