পাংশা (রাজবাড়ি) সংবাদদাতা : রাজবাড়ি জেলার পাংশা পৌর শহরের বারেক মোড়স্থ আয়াশ রেস্টুরেন্ট এন্ড পার্টি প্যালেস এবং তৎসংলগ্ন ফাতেমা ফার্নিচারের কারখানায় গত বৃহস্পতিবার (১ মে) রাত সাড়ে ১০টার দিকে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করে। ততক্ষণে আয়াশ রেস্টুরেন্ট এন্ড পার্টি প্যালেসের রান্না ঘর ও ঘরে রক্ষিত ফ্রিজসহ অন্যান্য জিনিসপত্র এছাড়া আয়াশ রেস্টুরেন্ট সংলগ্ন ফাতেমা ফার্নিচারের টিনশেড দোচালা কারখানা ও কারখানায় রক্ষিত কাঠ ও আসবাবপত্র ভস্মিভূত হয়। আগুনের লেলিহান শিখা দেখে প্রতিবেশিরা সংশ্লিষ্ট দোকান মালিকদের এবং ফায়ার সার্ভিস স্টেশনে মোবাইল ফোনে জানায়।
খবর পেয়ে পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা থানা পুলিশ, দোকান মালিক ও স্থানীয় লোকজনের সহায়তায় অগ্নিকা- নিয়ন্ত্রণ করে। অগ্নিকা- নিয়ন্ত্রণের ফলে আশেপাশের দোকানপাঠ ও ঘরবাড়ি অগ্নিকা-ের ক্ষতি থেকে রক্ষা পায়। ২ মে সরেজমিন আয়াশ রেস্টুরেন্ট এন্ড পার্টি প্যালেসের স্বত্বাধিকারী তৈমুর হাসান বিপ্লব এবং ফাতেমা ফার্নিচারের মালিক হারুনার রশিদ অগ্নিকা-ের বর্ণনা ও ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরেন। আয়াশ রেস্টুরেন্ট এন্ড পার্টি প্যালেসের ৫/৬ লাখ টাকা এবং ফাতেমা ফার্নিচারের দোকানে প্রায় ১৫ লাখ টাকার জিনিসপত্র পুড়ে ক্ষতি সাধন হয়েছে বলে তারা উল্লেখ করেন। তবে অগ্নিকা-ের সূত্রপাত সম্পর্কে তারা সুস্পষ্ট কোন তথ্য জানাতে পারেননি।