রায়গঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জ রায়গঞ্জের এক বাড়িতে আয়না ঘরের সন্ধান পাওয়া গেছে । সেখান থেকে অক্ষত অবস্থায় শিল্পি খাতুন (৪৫) ও আব্দুল জুব্বার (৭৫) দু’জনকে উদ্ধার করেছে স্থানিয়রা ।
শুক্রবার উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সোনারাম পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মুক্তিপ্রাপ্ত শিল্পী খাতুন চান্দাইকোনা ইউনিয়নের লক্ষিবিষ্ণু প্রসাদ গ্রামের মুনসুর আলীর স্ত্রী ও বৃদ্ধ আব্দুল জুব্বার (৭৫) একই ইউনিয়নের পূর্বপাইকড়া গ্রামের মৃত রুস্তম শেখের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, নিখোঁজ শিল্পী খাতুন ও আব্দুল জুব্বারকে চান্দাইকোনা ইউনিয়নের সোনারাম পূর্বপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে সুমনের বাড়ীতে আন্ডার গ্রাউন্ডে আয়না ঘরে আটক করে একটি সংঘবদ্ধ চক্র। দীর্ঘ ছয় মাস জিম্মি থাকার পর শুক্রবার রাত তিনটার কেচি দিয়ে মাটি খুঁড়ে সুরংঙ্গ তৈরি করে আয়না ঘর থেকে বের হয় তাঁরা। পরে অপহরণকৃতদের দেয়া তথ্য মতে পুলিশ, সেনাবাহিনী, সংবাদকর্মী সহ বিভিন্ন আইনশৃংখলা বাহিনীর সদস্যরা আয়না ঘরের সন্ধ্যান পায়।
এ সময় চক্রের এক সদস্য দৈনিক ইনকিলাব পত্রিকার রায়গঞ্জ সংবাদদাতা মো. নাজমুল হোসেন তালুকদার আরফাত কে জিজ্ঞাসাবাদের জন্য গোয়ান্দা বাহিনীর লোকজন তুলে নিয়ে যায়। এ ব্যাপারে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ জানান, ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিখোঁজ দুই ব্যক্তির পরিবার থেকে অভিযোগ দেয়া হয়েছিল। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।