বাগেরহাটের মোরেলগঞ্জে হাসান শেখ (২০) নামে এক ভ্যান শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) সকাল ৭টার দিকে বারইখালী ইউনিয়নের তেতুলবাড়িয়া বাজারের কাছে একটি মৎস্যঘেরে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ বেলা ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

ঘটনাস্থল থেকে থানার ওসি মো. রাকিব আল হাসান বলেন, লাশটি পার্শ্ববর্তী মোংলা উপজেলার উত্তর মাল গাজী গ্রামের কাসেম শেখের ছেলে হাসান শেখের। সে একজন পেশাদার ভ্যানশ্রমিক ছিলো। তার মুখমন্ডলে কসটেপ প্যাঁচানো রয়েছে।

ভ্যান শ্রমিক হাসান শেখ পরিকল্পত হত্যাকাণ্ডের শিকার হয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।