ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বৃহস্পতিবার (২৮ মে ) সকাল সাড়ে ৭ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ঈদের প্রথম জামাতে নামাজ আদায় করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম এবং প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী প্রথম জামাতে শরিক হন।
নামাজ শেষে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী-সহ সকলের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দেশ ও জাতির কল্যাণে সবাই সম্মিলিতভাবে কাজ করবেন এবং দেশের সার্বিক অগ্রযাত্রায় ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে এবং সমাজের সর্বত্র শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।