ইসলামিক মিশন জাপানের ২০২৬-২০২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন হাফেজ মাওলানা সাবের আহমদ ও জেনারেল সেক্রেটারী- আব্দুল্লাহ আল মারুফ।

৩ মে কেন্দ্রীয় সদস্য সম্মেলন ও শিক্ষা শিবির সাইতামা প্রিফেকচারের কশিগায়া শহরের গামো হলে সম্পন্ন হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং আমীরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।
সম্মেলনে সদস্যদের প্রত‍্যক্ষ ভোটে ২০২৬-২০২৮ সেশনের জন‍্য হাফেজ মাওলানা সাবের আহমদ কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন। আজ ১০ মে পরামর্শ সভার সদস্যদের পরামর্শক্রমে দুই বছরের জন্য সেক্রেটারিয়েট গঠন করা হয় ।

কমিটিতে সহ সভাপতি - মাজেদুল ইসলাম, ⁠কালচারাল ফাউন্ডেশনের চেয়ারম‍্যান আব্দুল মালেক, ⁠বায়তুল মাল সম্পাদক: নেয়ামত উল্লাহ, ⁠আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এটিএম মিসবাহুল কবির, শিক্ষা ও প্রশিক্ষন সম্পাদক - শাহরিয়ার কামাল, ⁠প্রচার এবং শিশু কিশোর বিভাগ- আতিকুর রহমান, ⁠সমাজ কল্যান এবং প্রকাশনা- মীর আলী অহকাম লিখন, ⁠ছাত্র বিষয়ক সম্পাদক- সরওয়ার আলম সিদ্দিকী, ⁠সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক-মেহেদী হাসান মাহফুজ, আইটি সস্পাদক- মাহাবুবে এলাহী রনি ও দাওয়াহ (জাপানিজ) – শাহ আলম শিকদার।