যুক্তরাষ্ট্র থেকে এইচ এম আকতার : শ্রম কর্মসংস্হান এবং প্রবাসি কল্যাণ ও কর্মসংস্তান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রবাসিদের কল্যাণে এই সরকার কাজ করে যাচ্ছে। বিশেষ করে, দক্ষ জনশক্তি রফতানিতে কাজ করছে সরকার। ইউরোপ আমেরিকা মধ্যপ্রচ্যসহ সারা বিশ্ব জনশক্তি কম খচরে জনশক্তি পাঠাতে আমরা জোর দিচ্ছি। দালালের কারণে যাতে মানুষ হয়রানির শিকার না হয় সেজন্য কঠোর মনিটরিং করা হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সময় রাত নয়টা নবান্ন রেস্তোরাঁয় ফাউন্ডেশন অব জৈস্তা,নিউইয়র্ক আয়োজিত এক মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফাউেন্ডশনের সভাপতি মাওলানা রশিদ আহমদের সভাপতিত্বে সাধারন সম্পাদক জামিল আনসারির সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু,টাইম টিভির সিইও এবং বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের,ফাউন্ডেশন উপদেষ্টা আব্দুল গফফার খসর ও জাকারিয়া মাহমুদ, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জুন্নন চৌধুরী প্রমুখ।

মন্ত্রী আরিফুল হক বলেন, মাত্র দুই মাসে আমরা প্রবাস থেকে মৃত দেহ সহজে আনতে কাজ করছে।তাদের জন্য এম্বুলেন্সের ব্যবস্তা করা হয়েছে। তাদের জন্য পরিবহনের ব্যবস্হা করা হবে। তাদের হয়রানি বন্ধে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, দালানের মাধ্যমে অনেক টাকা খচর করে বিদেশে গেলেও তারা কাজ হচ্ছে না। তারা জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে যাচ্ছে। এতে প্রবাসিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলে তাদের বিদেশে পাঠানো হবে। আমরা জাপানের সাথে কথা বলেছি, ভাষা শিক্ষার মাধ্যমে তাদের কম খরচে জাপানে পাঠানো হবে। তিনি বলেন,ঢাকা থেকে জাফলং পর্যন্ত রেললাইন করা হবে।বৃহৎ সিলেটের জন্য সরকার কাজ করছে।বিশেষ করে ঢাকা সিলেট মহাসড়ক চারলেন করা হবে। এজন্য তিনি সকালের সহযোগিতা কামনা করেন।

তিনি এ অঞ্চলের পর্যটন শিল্পের উন্নয়নের জন্য বড় ধরনের পরিকল্পনার কথা তুলে ধরেন। সকলের সহযোগিতা পেলে উন্নয়নের কাজ করে যাবেন।