রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে চেম্বার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আড়ম্বরপূর্ণ পরিবেশে এ শপথ গ্রহণ সম্পন্ন হয়।নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান চেম্বারের সাবেক সভাপতি মাকসুদুল হক রিংকু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে নবনির্বাচিত পর্ষদকে সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, ২০২৬ সালের এই নির্বাচন অতীতের তুলনায় অধিক সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। একই সঙ্গে নির্বাচিত কমিটিকে ঐক্যবদ্ধ থেকে রাজশাহীর উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদের প্রশাসক এড. এরশাদ আলী ঈশা, সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন ম-লসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী নেতারা। শপথ পাঠ শেষে মোনাজাত অনুষ্ঠিত হয়।