১৯ এপ্রিল স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানী লিমিটেড (এসএওসিএল)’র নব নিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আবুল কালাম আজাদের প্রথম কার্যদিবসে এসএওসিএল এর কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেন। সভায় উপস্থিতির মাঝে ব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) কর্মকর্তা বেলায়েত হোসেন, ব্যবস্থাপক (উৎপাদন ও পরিচালন) কামরুল হোসেন, ব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) মোহাম্মদ মোশাররফ হোসাইন, ব্যবস্থাপক (হিসাব ও অর্থ) মো: জাকারিয়া হাবীব, কায়সার হামীদ, জালাল আহমেদ, আলী আজগর ও মো: মামুন উল্লেখযোগ্য। এছাড়াও অফিসার্স এসোসিয়েশন এর নেতৃবৃন্দ এবং শ্রমিক কর্মচারীদের সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া ও সুযোগ-সুবিধার বিষয়ে অফিসার্স এসোসিয়েশন ও সিবিএ নেতৃবৃন্দ প্রধান নির্বাহীর দৃষ্টি আকর্ষণ করেন। তাঁরা বলেন, এমপ্লয়ীগণ দীর্ঘ ১০-১৫ বছর পদোন্নতি বঞ্চিত, কোম্পানির অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের অবসরোত্তর সুবিধা (গ্র্যাচুইটি) ৫-৭ বছরেও না পাওয়ায় এমপ্লয়ীদের মধ্যে হাতাশা ও অসন্তোষ বিরাজ করছে। তাঁরা কোম্পানির মোংলা অয়েল ইন্সটলেশন বাণিজ্যিকভাবে চালুকরণ এবং কর্মকর্তাদের মধ্য হতে কোম্পানি সচিব নিয়োগ করার বিষয়ে প্রধান নির্বাহীর নিকট দাবী জানান। নেতৃবৃন্দ বলেন, বিপিসি কর্তৃক দীর্ঘদিন যাবৎ এসএওসিএল কে এলপিজি সরবরাহ বন্ধ রাখায় কোম্পানি আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে, ডিজেল সরবরাহ পূর্বের তুলনায় অত্যাধিক হ্রাস পাওয়ায় কর্পোরেট গ্রাহদের চাহিদা অনুযায়ী ডিজেল সরবরাহ করতে না পারায় গ্রাহকদের মাঝে অসন্তোস বিরাজ ও গ্রাহকগণ অন্যত্র চলে যাচ্ছেন।

বিপিসি কর্তৃক ডিজেল সরবরাহ বৃদ্ধি নিশ্চিতকরণ ও কোম্পানির ব্যবসা বৃদ্ধির বিষয়ে উদ্যোগ গ্রহণের জন্য নব নিযুক্ত প্রধান নির্বাহীর নিকট দাবী জানান।

নব নিযুক্ত প্রধান নির্বাহী মহোদয় অত্যন্ত ধৈর্য সহকারে সকলের বক্তব্য শ্রবণ করেন এবং উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সাথে পর্যায়ক্রমে বিবেচনা ও প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারীদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করণ, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি করার লক্ষ্যে প্রয়োজনী পদোক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। প্রেসবিজ্ঞপ্তি।