ব‍্যবসায়ীদের সংগঠন ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিএফ) ঢাকা মহানগরীর দক্ষিনের ২০২৬–২০২৭ সালের জন্য নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন প্রবাসীবাংলা গ্রুপের চেয়ারম‍্যান,আল-এহসান ট্রেড ইন্টাঃ এর সও্বাধিকারী ও রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান আইয়ূব আলী ফরায়েজী।

সহ-সভাপতি মনোনীত হয়েছেন ঢাকা মডার্ন সিটি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক সগীর বিন সাঈদ, সেক্রেটারি-ল্যান্ডবাংলা ডেভেলপমেন্ট-এর ব্যবস্থাপনা পরিচালক হামিদুর রহমান সোহাগ।

সহকারী সেক্রেটারী যথাক্রমে কাস্টার প্রপার্টিজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন রাজু এবং এলিগ্যান্ট এলিভেটর কর্পোরেশন লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রাশেদুল হাসান রানা।

এছাড়াও ১১ সদস‍্যের ব‍্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— মোঃ সগীর বিন সাঈদ, মোঃ হামিদুর রহমান সোহাগ, মোঃ আলমগীর হোসেন রাজু, মোঃ রাশেদুল হাসান রানা, মোঃ গোলাম কিবরিয়া, মোঃ সোলায়মান কবির মাসুম, মোঃ সরদার আব্দুল কাদের, মোঃ জহিরুল ইসলাম, মোঃ ইব্রাহিম হোসেন, মোঃ মইনুদ্দিন মামুন এবং মোঃ বেলাল হোসেন।