আমানুর রহমান
বাংলাদেশে বর্ষাকালে খাল-বিল ও জলাশয়গুলো কচুরিপানায় ভরে যায়। এগুলো পচে পানি দূষিত হয়, মশার বংশবৃদ্ধি ঘটে এবং পানিতে অক্সিজেনের মাত্রা মারাত্মকভাবে কমে যায়। ফলে মাছসহ জলজ প্রাণীর জীবন হুমকির মুখে পড়ে ও জীববৈচিত্র্য নষ্ট হয়। অথচ এ ক্ষতিকর কচুরিপানাই হতে পারে আমাদের অন্যতম সম্পদ। সরকারি উদ্যোগে এসব কচুরিপানা নিয়মিত উত্তোলন করে গবাদিপশুর পুষ্টিকর খাবার, জমির জন্য সাশ্রয়ী জৈব সার কিংবা পরিবেশবান্ধব বায়োগ্যাস তৈরিতে ব্যবহার করা সম্ভব। এতে একদিকে যেমন জলাশয়গুলো দূষণমুক্ত থাকবে, অন্যদিকে দেশ অর্থনৈতিকভাবেও লাভবান হবে। তাই জলজ পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সম্পদের সঠিক ব্যবহারের স্বার্থে সরকারি ব্যবস্থাপনায় আমরা অবিলম্বে কচুরিপানামুক্ত পরিষ্কার জলাশয় চাই। এটি এখন সময়ের যৌক্তিক দাবি।
লেখক : শিক্ষার্থী, হাবিবুল্লাহ বাহার কলেজ, শান্তিনগর, ঢাকা।