চৌগাছা (যশোর) সংবাদদাতা
যশোরের চৌগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে চৌগাছা কুঠিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম। মাস্টার মিলন হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি এম এ ছালাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান লাল, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক নুরুজ্জামান আল মামুন, সহকারী সেক্রেটারী ও সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ বিশ্বাস, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আজহারুল ইসলাম, উপজেলা ক্রিড়া সংগঠক মইন উদ্দীন মইন প্রমুখ।
এ খেলায় বালিকা দলে অংশ নেয় পুড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ ও সলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ। ১ গোলে সলুয়াকে হারিয়ে পুড়াপাড়া বিজয় লাভ করে। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয় পুড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশের লামইয়া খাতুন। অন্যদিকে বালক দলে ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ ও পাতিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ অংশ নেয়। ১ গোলে পাতিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশকে হারিয়ে ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ বিজয় লাভ করে।