নীলফামারীর জলঢাকায় শীর্ষ চাঁদাবাজ শফিউর রহমান সাদেককে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ব্যাবসায়ী মহল। বৃহস্পতিবার বিকেলে উপজেলা উপজেলার গোলনা কালিগন্জ বাজারে ব্যাবসায়ীদের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জিরোপয়েন্ট মোড়ে মানববন্ধনে মিলিত হন ব্যবসায়ীরা। এসময় বক্তব্য রাখেন গোলনা ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লিটন, ব্যাবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম, ব্যাবসায়ী আব্বাজ আলী, নূরুল ইসলাম নুরু, আতিকুল ইসলাম মিঠু, ফারুক হোসেন, রাজু আহমেদ, শহীদুল ইসলাম ও আব্দুর রহিম প্রমুখ।

মানববন্ধন কর্মসূচিতে বক্তরা বলেন, ছাত্রজীবন থেকে দলের নাম ভেঙে চাঁদাবাজি করে আসতেছে। শফিউর রহমান সাদেক আসলেই চাঁদাবাজ। চাঁদাবাজীকরে সে চলে। সে কালিগঞ্জ বাজারের প্রতিটি ব্যাবসায়ীর কাছ থেকে চাঁদা নিতো। কেউ চাঁদা না দিলে বিভিন্ন মামলার ভয় দেখাতো এবং চাদা না দেয়ার কারণে গত মঙ্গলবার ৬জন ব্যবসায়ীর নামে মামলা দায়ের করে জলঢাকা থানায়। অন্যদিকে ব্যবসায়ীরা

সাদেকের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা থানায় জমা দিলেও মামলা রিকোড করা হয়নি। তার কোনো আয়ের উৎস নেই, চাঁদাবাজিই একমাত্র পেশা। তার জন্য কেউ ভালোভাবে ব্যাবসা করতে পারে না। তাই সাদেককে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে, না হলে কালিগঞ্জের ব্যাবসায়ীরা আরও কঠোর আন্দোলন করবে বলে ঘোষণা দেন।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, দুটি মামলা জমা হয়েছে। একটি রিকোড করা হয়েছে। অন্যটি তদন্তাধীন আছে।