শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জয়াখালী গ্রামের মোছাঃ হাসিনা বেগম অভিযোগ করেছেন, তার স্বামী মোঃ সিরাজুল হকের জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছে প্রতিবেশীরা। বৃহস্পতিবার (১০ই এপ্রিল) উপজেলা প্রেসক্লাবে তিনি এ অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন।

হাসিনা জানান, ১৯৯৭ সালে তার স্বামী কাগুচী পরিবারের কাছে ০.৬২ শতক জমি বিক্রি করেছেন। কিন্তু সম্প্রতি আব্দুল মজিদ এবং তার পরিবার হাসিনা বেগমের ভিটাবাড়ির ওপর দখলের চেষ্টা করছে।

তিনি বলেন, গত ২৮ মার্চ তার অনুপস্থিতিতে প্রতিপক্ষরা নির্মাণাধীন ভবনের রড কেটে নেয় এবং ৯ এপ্রিল নানা প্রজাতির গাছ কেটে ফেলে। প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকিও পায়। হাসিনা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।