ধামরাই (ঢাকা) সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে পুলিশ বিনা মামলায় ছাত্রকে গ্রেফতারের চেষ্টা জনগণের তোপের মুখে পুলিশ কর্মকর্তা ।

জানাগেছে, শুক্রবার রাত ১১টার দিকে ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের নবগ্রাম এলাকায় সাবেক ইউপি মেম্বার বাবুল হোসেনের বাড়িতে বিনা মামলায় সাদা পোশাকে তার কলেজ পড়ুয়া ছেলে সুমন হোসেনকে কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শন এস আই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেফতার করে ও টাকা দাবি করে এ সময় লোকজনের তোপের মুখে সুমনকে ছেড়ে দেয় পুলিশ । এ দিকে আসামী গ্রেফতারের নামে পুলিশ বাবুল মেম্বারের বাড়িতে ঘরের ভেতরের মালামাল তছনছ করে ।

ভুক্তভোগী বালিয়া ইউনিয়নের সাবেক মেম্বার বাবুল হোসেন জানান, শুক্রবার রাত ১১টার দিকে সাদা পোশাকে বিনা মামলায় এস আই আনোয়ার আমার কলেজ পড়ুয়া ছেলে সুমন হোসেনকে গ্রেফতার করে টাকা দাবি করে । এসময় লোকজনের তোপের মুখে পুলিশ আমার ছেলেকে ছেড়ে চলে যায় ।

এব্যাপারে ধামরাইয়ের কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শন নুরে আলম সিদ্দিকী এ প্রতিবেদককে বলেন , সাবেক মেম্বার বাবুল হোসেনের বাড়িতে এস আই আনোয়ার ওয়ারেন্টের আসামীর সুমনকে গ্রেফতার করতে গিয়ে ছিল । কিন্তু ওয়ারেন্টের কোন কাগজ পত্র পুলিশ দেখাতে পারেনি ।