বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলার শাখার পক্ষ থেকে মো.বাবুল মিয়াকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

গত সোমবারে উপজেলা ভাতগ্রাম ইউনিয়নের টিম বৈঠকে উপস্থিত বাবুল মিয়ার হাতে নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়। বাবুল মিয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাতগ্রাম ইউনিয়ন শাখার বায়তুলমাল সম্পাদক। সম্প্রতি তার স্ত্রী মনিরা বেগম দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। চিকিৎসান্তে পরিবারটি প্রায় নি:স্ব হয়ে যায়। এমন পরিস্থিতিতে সন্তান নিয়ে পরিবার চালানো অনেক কষ্টের হয়ে দাঁড়িয়েছে বাবুল মিয়ার। বিষয়টি উপজেলা জামায়াতে ইসলামীর নজরে আসলে মানবিক সহযোগিতায় আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা শাখার আমীর মো. এরশাদুল হক ইমনের পক্ষে বায়তুলমাল সম্পাদক মাওলানা মো. লোকমান হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাতগ্রাম ইউনিয়ন শাখার সভাপতি প্রভাষক মো. আশরাফুল ইসলাম, সেক্রেটারি প্রভাষক মোশাররফ হোসেন, যুব বিভাগের সভাপতি মাসুদ মিয়া, দৈনিক সংগ্রামের উপজেলা প্রতিনিধি মো. মশিউর রহমানসহ অত্র ইউনিয়নের টিম সদস্যবৃন্দ।