টোলমুক্ত ঘাটের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে রূপসাবাসী। পারাপারকারী সাধারণ যাত্রীদের মাঝেও দেখা গেছে ক্ষোভের বহিঃপ্রকাশ। এদিকে রূপসা ঘাটে টোলের নামে বেপরোয়া চাঁদাবাজি, জুলুম ও জনসাধারণের সাথে দুর্ব্যবহারের সংবাদ সংগ্রহকালে রূপসা প্রেসক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমানের সাথে ঘাট ম্যানেজার জাহিদের অসৌজন্যমূলক আচরণ ও হুমকির ঘটনা বর্তমানে নেট দুনিয়ায় ভাইরাল। যা আগুনে ঘি ঢেলে দিয়েছে। ফেসবুকে তার আপলোড করা পোস্টগুলিতে এ ব্যাপারে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সুশিল সমাজসহ ঘাট ব্যবহারকারী সাধারণ মানুষ। অপর দিকে এ ঘটনাকে কেন্দ্র করে ঘাটের টোল আদায় বাতিল ও ফেরির দাবিতে সর্বস্তরের জন সাধারণ ১৩ এপ্রিল সকাল ১০টায় পূর্ব রূপসা ঘাটে মানববন্ধনের ডাক দিয়েছে। সাংবাদিক মাহবুবুর রহমান বলেন, রূপসা ঘাটের টোল আদায়ে নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে তিনি গত ২৪ মার্চ দুপুরে পেশাগত দায়িত্ব পালনের লক্ষ্যে টোল কাউন্টারে যান। সেখানে গিয়ে ভিডিও সাক্ষাৎকার নিতে গেলে টোল কাউন্টারের ম্যানেজার রূপসার রামনগর এলাকার বাসিন্দা জাহিদ তার সাথে অসৌজন্যমূলক আচরণসহ খারাপ ব্যবহার করেন। পরবর্তীতে তিনি ঘাট ইজারাদার আলী আকবর এর সাথে দেখা করে তার সাক্ষাৎকার নিয়ে চলে আসি। সাক্ষাৎকারটি তিনি ভিডিও কনটেন্ট তৈরি করে ঐদিন তার ফেসবুকে আপলোড করেন।
গ্রাম-গঞ্জ-শহর
টোলমুক্ত ঘাটের দাবি রূপসা ঘাটে টোল আদায়ের ॥ নামে বেপরোয়া চাঁদাবাজি
টোলমুক্ত ঘাটের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে রূপসাবাসী। পারাপারকারী সাধারণ যাত্রীদের মাঝেও দেখা গেছে ক্ষোভের বহিঃপ্রকাশ। এদিকে রূপসা ঘাটে টোলের নামে বেপরোয়া চাঁদাবাজি, জুলুম ও জনসাধারণের সাথে দুর্ব্যবহারের