কিশোরগঞ্জের ভৈরবে চকলেটের প্রলোভন দেখিয়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ৯ এপ্রিল বুধবার সন্ধ্যায় উপজেলার শম্ভুপুর পাক্কার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

শিশুটির মা বিষয়টি টের পেয়ে রাত দেড়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক শিশুটির পরীক্ষা নিরীক্ষা শেষে ধর্ষণের শিকার হয়েছে বলে ধারণা করেন।

ওই চিকিৎসক পরে ভৈরব থানা পুলিশকে খবর দিয়ে বিষয়টি অবহিত করে। থানা পুলিশ রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শিশুটিকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। এ তথ্য নিশ্চিত করেন ভৈরব থানার পুলিশ উপ-পরিদর্শক কাজী রিপন সরকার।

শিশুটি ধর্ষণের কথাটি মাকে বুঝাতে পারলেও কে এ ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে তা বলতে পারছে না। শিশুটি মাকে জানায় সাদা শার্ট পরিহিত কেউ একজন তাকে ধর্ষণ করেছে।