ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার (বি. আর্ক.) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী রোববার (২ আগস্ট) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে দুই শিফটে এ ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রথম শিফটের পরীক্ষা সকাল ৯টা ৩০ মিনিট থেকে শুরু হবে। এ শিফটে সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এবং মেটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
একই দিন দ্বিতীয় শিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে শুরু হবে। এ শিফটে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট http://admission.duetbd.org-এ পাওয়া যাবে।