বিএনপি ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বিশিষ্ট রাজনীতিবিদ চৌধুরী কামাল ইবনে ইউসুফের ৫ম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার।

চৌধুরী কামাল ইবনে ইউসুফ ১৯৪০ সালের ৩রা মে ফরিদপুর জেলায় সম্ভ্রান্ত বাঙ্গালি জমিদার পরিবারে জন্মগ্রহন করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। চৌধুরী কামাল ইবনে ইউসুফের পিতামহ ছিলেন ফরিদপুরের জমিদার চৌধুরী ময়েজউদ্দিন। তার পিতা ইউসুফ আলী চৌধুরী (মোহন মিয়া) ব্রিটিশ ও পাকিস্থান শাসনামলে উপমহাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ ছিলেন এবং পাকিস্থান যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রি ছিলেন। তার চাচা চৌধুরী আব্দুল্লাহ জহিরউদ্দিন (লাল মিয়া) প্রেসিডেন্ট আইয়ুব খান সরকারের মন্ত্রিসভায় ছিলেন এবং ছোট চাচা এনায়েত হোসেন চৌধুরী পাকিস্থানের জাতীয় পরিষদের সদস্য ছিলেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিংহ পুরুষ হাজী শরীয়ত উল্লাহর বংশধর বাহাদুরপুরের পীর বাদশাহ মিয়া সাহেব তার নানা ছিলেন। তার ভাই চৌধুরী আকমল ইবনে ইউছুফ ফরিদপুর-০৪ আসনের সংসদ সদস্য ছিলেন। তার বড় মেয়ে চৌধুরী নায়াব ইউসুফ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনিত ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী।

দিনটি উপলক্ষে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি পরিষদ ফরিদপুরের ময়েজ মঞ্জিলে পারিবারিক কবরস্থানে শ্রদ্ধার্ঘ নিবেদন, ফাতিহা পাঠ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। ফরিদপুর মুসলিম মিশন, কোমরপুর মাদ্রাসা এবং ফরিদপুরে বিভিন্ন মাদ্রাসা ও মসজিদে কোরানখানী, দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আগামী ১৩ ডিসেম্বর ২০২৫ইং শনিবার, বিকাল ০৩ টায় ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজ মাঠে মরহুম চৌধুরী কামাল ইবনে ইউছুফের স্মৃতির উপর আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। প্রেসবিজ্ঞপ্তি।